বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

চলতি বছরের শেষে তৃতীয় টার্মিনাল চালু হবে: বিমানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষদিকে বা আগামী বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বৃহস্পতিবার (৩০শে মে) দুপুর ১২টার দিকে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।

বিমানমন্ত্রী বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি অংশ দ্রুত শেষ করার কাজ চলছে। চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে তৃতীয় টার্মিনাল চালু হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অনেক আধুনিক জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের এয়ারপোর্ট অনেক আধুনিক। উন্নত বিশ্বের অন্যান্য দেশ থেকেও অনেক উন্নত। তবে সব বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিংস সব থেকে বড় চ্যালেঞ্জ। যাত্রীরা ভাবে বিমান থেকে নামার পরপরই লাগেজ হাতে পাবে। এটা বিশ্বের কোনো দেশে এটা হয় না। অন্তত ২০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়ছি তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ জাপানকে দিয়ে করাবো। তবে জাপান এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে।

আরো পড়ুন: ৩ লাখ ৭০ হাজার শূন্য পদ পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ

মন্ত্রী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে এরই মধ্যে দ্বিতীয় রানওয়ে করার পরিকল্পনা চলছে। দ্বিতীয় রানওয়ে নির্মাণে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিমানবন্দরের আশপাশে ভবন হয়ে গেছে। তারপরও কীভাবে দ্বিতীয় রানওয়ে করা যায় তা নিয়ে ভাবছি।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, থার্ড টার্মিনালের প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসি/

বিমানমন্ত্রী টার্মিনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250