বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি কমলেও ভ্যাপসা গরম থাকবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আজ দেশের তিন বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোর দু–এক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া গতকালের মতো আজ শনিবারও (২৪শে মে) বৃষ্টি কিছুটা কমবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। 

এদিকে গতকাল (২৩শে মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া আবহাওয়াবিদেরা জানিয়েছেন, মূলত সাগর থেকে আসা দক্ষিণের বায়ুর জন্যই বৃষ্টির মধ্যেও গরম কমছে না। তবে আগামীকাল রোববার (২৫শে মে) তাপমাত্রা খানিকটা কমতে পারে।

তবে চলতি মে মাসের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। আর মে মাসেই এ বছরের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। যদিও গত সপ্তাহের বড় অংশজুড়েই বৃষ্টি হয়েছে। আর এর ফলে তাপপ্রবাহ অনেকটা কমেছে।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১ স্টেশন থেকে আবহাওয়ার তথ্য তুলে ধরে। গতকাল এগুলোর মধ্যে ২৫টি স্টেশনে বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশির ভাগ স্টেশনেই বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় উত্তরের জেলা দিনাজপুরে, ৫২ মিলিমিটার। 

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, আজ শনিবার দেশে বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি গত সপ্তাহজুড়ে দেশব্যাপী যেমন বৃষ্টি হয়েছে, ঠিক তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী দু–এক দিনে নেই বলেও তিনি জানান। তবে বৃষ্টি কমলেও কিন্তু, ভ্যাপসা গরম থাকার সম্ভাবনা আছে।

আরএইচ/


তাপমাত্রা বৃষ্টিপাত তীব্র গরম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250