বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

সৌদি আরবে প্রথমবারের মতো খুলছে মদের দোকান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

প্রতীকী ছবি

সৌদি আরবে ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো খুলছে মদের দোকান। প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিকদের কাছে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হবে।

এর মধ্য দিয়ে রক্ষণশীল দেশটি পানীয়বিষয়ক কঠোর বিধিতে সংশোধন আনছে। অ্যালকোহল শুধু অমুসলিমক কূটনীতিকদের কাছেই বিক্রি করা হবে। আগে তাদের এই পানীয় সৌদি আরবে আমদানি করতে হতো কূটনীতিক হিসেবে বিশেষ সুবিধার আওতায়। তবে সেগুলো বদ্ধ প্যাকেটের মধ্যে আনতে হতো।

এ বিষয়ে সৌদি সরকারের নতুন পরিকল্পনাসংবলিত একটি নথিতে দেখা গেছে, রাজধানীর রিয়াদের কেন্দ্রস্থলের পশ্চিম দিকে অবস্থিত কূটনীতিক পাড়ায় অ্যালকোহল বিক্রির দোকান থাকবে। ‘ডিপ্লো অ্যাপ’–এ নিবন্ধন করা ব্যক্তিরাই শুধু সেখানে প্রবেশ করতে পারবেন। কারও কাছে অ্যালকোহল বিক্রির মাসিক কোটাও নির্ধারণ করে দেওয়া হবে।

রিয়াদে যে অঞ্চলে কূটনীতিকদের আনাগোনা বেশি, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে, সেখানেই খোলা হবে মদের দোকানটি। কয়েক সপ্তাহের মধ্যেই দোকানটি চালু হবে।

সৌদি আরবে ১৯৫২ সাল থেকে অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বাদশাহ আবদুল আজিজের এক ছেলে মদ্যপানের পর গুলি চালিয়ে এক ব্রিটিশ কূটনীতিককে হত্যা করার পরপরই ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

কয়েক বছর ধরে গুঞ্জন চলছিল যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ অ্যাজেন্ডার অংশ হিসেবে সৌদি আরবে অ্যালকোহল সহজলভ্য করা হবে।

সৌদি আরবে মদ খাওয়া অপরাধ। মদ্যপান রুখতে কঠোর আইন রয়েছে দেশটিতে। মুসলমানদের কেউ মদপান করলে কঠোর সাজার মুখে পড়তে হয়। গোপনে মদ্যপান করলে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনাও রয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি, এপি ও খালিজ টাইমস

ওআ/

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250