শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

‘করিডর’ নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, হবেও না: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘জাতিসংঘের করিডর’ স্থাপনের কথা ‘গুজব ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আজ বুধবার (২১শে মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘করিডর নিয়ে আমাদের সঙ্গে কারও কোনো কথা হয়নি, কারও সঙ্গে কথা হবেও না।’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ‘করিডর’ ধারণার ব্যাখ্যা করে বলেন, এটি সাধারণত জরুরি পরিস্থিতিতে দুর্যোগপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার একটি ব্যবস্থা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাখাইন থেকে কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আরাকানে অন্যান্য সরবরাহ রুট দিয়ে মানবিক সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাই জাতিসংঘ কেবল বাংলাদেশের কাছে অনুরোধ করেছে, সীমান্ত কাছাকাছি হওয়ায় ত্রাণগুলো ওপারে নিয়ে যেতে বাংলাদেশ যেন সহায়তা করে।

ড. খলিলুর রহমান জোর দিয়ে বলেন, ‘জাতিসংঘ রাখাইনে তার নিজস্ব সহযোগী সংস্থার মাধ্যমে ত্রাণ পৌঁছাবে। আপনারা জাতিসংঘকে জিজ্ঞেস করেন, প্রমাণ পাবেন। আমরা করিডর নিয়ে কারও সঙ্গে কোনো ধরনের কথা বলিনি এবং বলব না। আরাকানের যে অবস্থা, তাতে করিডরের কোনো প্রয়োজন নেই।’

নিরাপত্তা উপদেষ্টা জানান, যে প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে ত্রাণ পৌঁছে দেওয়ার। মিয়ানমারে ভূমিকম্পের সময় বাংলাদেশ আবেদনের অপেক্ষা না করেই ত্রাণ পাঠিয়েছিল, এটিকে তিনি মানবিক অবস্থান হিসেবে উল্লেখ করেন। তার ধারণা, এ কাজ করতে পারলে সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে এবং তখন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরু করা সম্ভব হবে।

এইচ.এস/

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250