বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

রাশমিকার সঙ্গে বাগদানের পরই গাড়ি দুর্ঘটনায় বিজয়, বললেন—বিরিয়ানি খেলেই ঠিক হয়ে যাব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। 

গত সোমবার (৬ই অক্টোবর) সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, অন্ধ্র প্রদেশের পুত্তাপর্তি থেকে হায়দরাবাদে ফেরার পথে পেছন থেকে একটি গাড়ি বিজয়ের গাড়িকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বিজয়ের লেক্সাস এলএম ৩৫০ এইচ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, তবে অল্পের জন্য রক্ষা পান তিনি ও গাড়ির অন্য আরোহীরা।

ধাক্কা দেওয়ার পর ওই গাড়িটি না থেমে হায়দরাবাদের দিকে চলে যায়। পরে নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন বিজয় দেবেরাকোন্ডা।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিজয় লেখেন, ‘সব ঠিক আছে। গাড়িটা আঘাত পেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। জিমেও গিয়েছি। মাত্র বাড়ি ফিরলাম। একটু মাথাব্যথা করছে, কিন্তু সেটা বিরিয়ানি আর ঘুমেই ঠিক হয়ে যাবে। তোমাদের সবার ভালোবাসার জন্য ধন্যবাদ। খবরটা নিয়ে চিন্তা কোরো না।’

এ দুর্ঘটনায় বিজয়ের গাড়িচালক স্থানীয় থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

জে.এস/

রাশমিকা মান্দানা বিজয় দেবেরাকোন্ডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250