শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ভর্তি আবেদন প্রত্যাহার করা শিক্ষার্থীদের ফি ফেরত দিচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় যেসব ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ না করে আবেদন প্রত্যাহার করেছেন, তাদের ফি ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

গত মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে পরবর্তী সময়ে আবেদন প্রত্যাহার করেছেন তাদের টাকা ফেরতের প্রক্রিয়া ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হবে।

শিক্ষার্থীদের আবেদনের জমা করা ৮০০ টাকা বিভিন্ন ফি বিভিন্ন মাধ্যমে কর্তন শেষে সর্বমোট ৭৩৪ টাকা ফেরত পাবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ফি বাবদ কাটা যাবে ৫০ টাকা, মোবাইল ব্যাংকিং বা ব্যাংক চার্জ যাবে ৯.৮৮ টাকা এবং ফেরত প্রদান অনলাইন চার্জ হিসেবে ৬.১২ টাকা কাটা যাবে।

জে.এস/

সেন্ট্রাল ইউনিভার্সিটি আবেদন প্রত্যাহার ফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250