বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

২০ হলের ভোট গণনা শেষে পদ্ধতি নিয়ে জরুরি বৈঠকে কমিশন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পদ্ধতি বিষয়ে অর্থাৎ, ওএমআরে গণনা হবে কিনা— এই বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। হাতে ২০টি হলের ভোট গণনা শেষে এই সিদ্ধান্ত নিল কমিশন।

আজ শুক্রবার (১২ই সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সদস্য এবং প্রার্থীদের দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক বলে জানা যায়।

কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং অফিসার উজ্জ্বল কুমার মন্ডল বলেন, ‘আমাদের ২০টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং একটি হলের ভোট গণনা এখনো চলমান আছে। এরই মধ্যে নির্বাচন কমিশন একটি জরুরি সভা করছে। এই সভার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে যে কীভাবে ভোট গণনা চলবে। সেক্ষেত্রে হাতে গোনা পদ্ধতিও বহাল থাকতে পারে বা স্বয়ংক্রিয় ভাবে গণনার সিদ্ধান্তও হতে পারে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250