শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

আটকে পড়া ভারতীয় দল দেশে ফিরছে বিশেষ বিমানে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

হারিকেনের কারণে এতদিন দেশে ফেরা হয়নি টি-টোয়েন্টির শিরোপাজয়ী ভারতের। অবশেষে ফাইনাল ম্যাচের ভেন্যু বার্বাডোজ থেকে বিশেষ বিমানে দেশে ফিরছেন রোহিত-কোহলিরা।

বিশ্ব চ্যাম্পিয়নদের আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে এয়ান ইন্ডিয়া। বিশেষ বিমানটির নাম দেওয়া হয়েছে এআইসি২৪ডব্লিউসি। অর্থাৎ চাটার্ড এই ফ্লাইটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ।

বৃহস্পতিবার (৪ঠা জুলাই) ভোরে ভারতের রাজধানী দিল্লিতে নামার কথা রোহিতদের বহনকারী বিমানটির। কয়েক ঘণ্টা বিশ্রামের পর ট্রফি সহকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাবেন বিশ্বকাপজয়ী পুরো দল।

আরো পড়ুন: তাসকিনের ‘ঘুমকাণ্ড’ নিয়ে যা বললেন সাকিব

দিল্লি থেকে মুম্বাই আসবে ভারতীয় দল। সেখানে চলবে বিশ্বজয়ের উৎসবের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় গণমাধ্যমের সূত্র বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টায় দিল্লির বিমান বন্দরে নামবেন রোহিত-কোহলিরা।

সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে পুরো ভারতীয় ক্রিকেট দল। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের পর ড্রেসিং রুমে গিয়ে রোহিত-কোহলিদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী।

এরপর দিল্লি থেকে বিশেষ ফ্লাইটে মুম্বাই যাবে ভারতীয় ক্রিকেট দল। ছাদ খোলা বাসে মুম্বাই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন রোহিত-কোহলিরা।

বিসিসিআইয়ের সচিব জয় শাহের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন রোহিত শর্মা। নানা আনুষ্ঠানিকতা শেষে ক্রিকেটাররা ফিরে যাবেন নিজ নিজ বাড়িতে।

এইচআ/ 

ভারত টি-২০ বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250