শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী *** আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় সম্পত্তির মালিক হতে পারবেন বিদেশিরাও

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সরকার এখন থেকে বিদেশিদের রিয়াদ ও জেদ্দা শহরের নির্দিষ্ট এলাকায় সম্পত্তির মালিকানা লাভের সুযোগ দেবে। গত মঙ্গলবার (৮ই জুলাই) এ–সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছে দেশটি।

এ আইন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আর বিশেষ শর্তসাপেক্ষে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন বিদেশিরা। খবর মিডল ইস্ট আইয়ের।

নতুন আইন অনুমোদনের পর সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের শেয়ারে ঊর্ধ্বগতি দেখা গেছে। আইনটির বিস্তারিত নিয়মাবলি ও এটির কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে শিগগিরই জানাবে সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি।

এ পদক্ষেপ সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ। এ পরিকল্পনার মূল লক্ষ্য দেশটির অর্থনীতি বৈচিত্র্যময় এবং পর্যটন ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে আয় বাড়ানো।

আইনটি কার্যকর করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের বিলাসবহুল আবাসন খাতের বাজারে নতুন প্রতিযোগী হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে সৌদি আরবের অবকাঠামো নির্মাণ খাত চাঙা হয়ে উঠেছে। ২০২৪ সালে রিয়াদে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো ‘মুকআব’-এর নির্মাণকাজ। ভবনটি হবে ‘নিউ মুরাব্বা’ প্রকল্পের মূল আকর্ষণ। পাশাপাশি লোহিত সাগর উপকূলে রিসোর্ট নির্মাণের কাজও চলছে। কিছু রিসোর্ট, যেমন রিটজ-কার্লটন রিজার্ভ ইতিমধ্যে চালু হয়েছে।

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250