বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

‘শেখ মুজিব ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবর সঠিক নয়’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা বদলে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরাসরি যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি, তাদের মধ্যে মুজিবনগর সরকার, বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা দেওয়া চিকিৎসক, নার্স ও চিকিৎসকদের সহায়কদের মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছে। এর বাইরে অন্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে রাখা হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে গতকাল মঙ্গলবার (৩রা জুন) রাতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা সনদও বাতিল করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

এর মধ্যে একটি বেসরকারি টিভি চ্যানেলকে সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমেদসহ জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা ছিলেন এবং নতুন সংজ্ঞা অনুযায়ী তারা মুক্তিযোদ্ধা। মুজিবনগর সরকারের যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন।

এ বিষয়ে ফেসবুকে ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন, ‘প্রিয় ভাই-বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল-একটা ফেইক নিউজ। নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে।’

এইচ.এস/

মুক্তিযোদ্ধার সংজ্ঞা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250