বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

দেশে স্মার্টফোনের তুলনায় বাটন ফোনের উৎপাদন বেশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

স্মার্টফোনের এই যুগেও দেশে বাটন ফোন হিসেবে পরিচিত ফিচার ফোনের উৎপাদন বেশি। চোরাচালানের মাধ্যমে আসা হ্যান্ডসেটের কারণে স্মার্টফোনের বাজার শক্তিশালী হতে পারছে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য বলছে, গত বছর দেশে উৎপাদিত মোট হ্যান্ডসেটের ৬৯ শতাংশই ছিল ফিচার ফোন।

২০২৪ সালে দেশি ফোন নির্মাতারা দুই কোটি ৭২ লাখ হ্যান্ডসেট উৎপাদন করেছেন। এর মধ্যে এক কোটি ৮৮ লাখ ফিচার বা বাটন ফোন।

সংশ্লিষ্টদের ভাষ্য, দেশে স্মার্টফোন উৎপাদন কমে যাওয়ার প্রধান কারণ চোরাচালান। বিদেশ থেকে আসা প্রায় সব হ্যান্ডসেটই স্মার্টফোন। এসব ফোনের বড় অংশ বাজারে চলে আসে বলে জানিয়েছেন স্থানীয় ফোন নির্মাতারা।

বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি রিজওয়ানুল হক বলেন, দেশে হ্যান্ডসেটের চাহিদার প্রায় ৩৫ শতাংশ চোরাচালানের মাধ্যমে মেটানো হয়। এ কারণে স্থানীয় নির্মাতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

প্রায় সাত থেকে আট বছর আগে দেশের বাজারে স্মার্টফোনের উৎপাদন বেড়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।

আই.কে.জে/


স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250