শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

কিছু ফ্লাইট বিলম্ব হলেও বিমান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে সব আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান খারাপ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব লক্ষ্য করা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্যে ডাইভার্ট করতে হয়নি। যা যাত্রী ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর জন্য একটি স্বস্তিকর দিক। তবে পরিস্থিতির অবনতি হলে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

এ পরিস্থিতিতে যে কোনো সম্ভাব্য চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে এয়ারলাইনস, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে যাচ্ছে।

ঢাকার বনানী ও গাজীপুরসহ আশপাশের অঞ্চল থেকে বিমানবন্দরের দিকে আসা যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেসব যাত্রী খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ফ্লাইট মিস করেছেন বা করতে পারেন, তাদের পরবর্তী ফ্লাইটে দ্রুততম সময়ে স্থানান্তরের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে প্রযোজ্য ফি মওকুফের বিষয়েও সব এয়ারলাইনসকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, ‘আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছি। ফ্লাইট অপারেশন স্বাভাবিক রাখতে ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করছি। যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।'

এইচ.এস/

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250