বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

শিশুকে সিগারেট-বিয়ার পান করা শিখিয়ে ‘পুরুষ’ করে তুলছেন বাবা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

সিগারেট পানরত অবস্থায় সেই শিশু। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্পেনে ঘটেছে এক আজব কাণ্ড। ছোট্ট এক শিশুকে কোলে বসিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছেন বাবা, তার সঙ্গে আবার বিয়ারের গ্লাসও ধরিয়ে দেওয়া হচ্ছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রীতিমতো ঝড় উঠেছে। পুলিশও এখন হন্যে হয়ে খুঁজছে সেই বাবাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ঘটনার ভিডিওটি প্রথম ফেসবুকে শেয়ার করেন রোমানিয়ার দানিয়েল টেকু নামে এক ব্যক্তি। তিনি আহ্বান জানান, ভিডিওতে থাকা দুই প্রাপ্তবয়স্ককে চিনিয়ে দিতে। এরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে সর্বত্র।

দৃশ্যটা ছিল এ রকম—শিশুকে কোলে বসিয়ে বাবা যেন জীবনদর্শন শিখিয়ে দিচ্ছেন। শিশুটির এক হাতে সিগারেট, অন্য হাতে বিয়ার। তিনি প্রথমে শিশুর মুখে সিগারেট ঠুসে দেন। তারপর বিয়ারের ক্যান ধরিয়ে দিয়ে বলেন, ‘এই তো, এভাবেই পুরুষ হওয়া যায়।’

ছোট্ট ছেলেটিও যেন ‘শিষ্যসুলভ’ অনুগতভাবে সিগারেটে টান দিল আর চুমুক দিল বিয়ারে। পাশে বসে থাকা আরেক পুরুষ তখন হেসে খুন, শেষে আবার তিনি নিজেই একটি সিগারেট ধরিয়ে দেওয়ার দায়িত্বও পালন করেন।

ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। দোয়িনা ডিকু নামের এক নারী মন্তব্য করেন, ‘এই মানুষটির অবশ্যই অভিভাবকত্বের অধিকার কেড়ে নিতে হবে। শিশু সুরক্ষা কর্মকর্তাদের এখনই ব্যবস্থা নিতে হবে।’

মিহায়েলা স্তানসিউ মজা করে লিখেছেন, ‘সন্তান নেওয়ার আগে সবার পরীক্ষা হওয়া উচিত। পরীক্ষায় পাস করলে তবেই সন্তান নেওয়ার অনুমতি পাওয়া যাবে। না হলে বিপদ তো এমনিই বাড়বে।’

তবে এখনো পর্যন্ত ভিডিওতে থাকা ব্যক্তিদের কেউ শনাক্ত হয়নি। যদিও ধারণা করা হচ্ছে, ঘটনাটি ঘটেছে স্পেনেই। আর ভিডিও দেখে যে কেউই বলবে—শিশুর হাতে বিয়ার-সিগারেট ধরানোটা নিশ্চয়ই বাবা হওয়ার ‘উচ্চতর ডিগ্রি’ নয়। বরং এ কাণ্ডে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি!

জে.এস/

স্পেন শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250