বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন জয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে আয়োজন করা হয় ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। প্রথমবারের মতো আয়োজিত এ অ্যাওয়ার্ডে বাজিমাত করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।  ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন তিনি। সোমবার (১৭ই মার্চ) কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাশনের ঝলক দেখিয়েছেন তারকারা। 

পুরস্কার পাওয়ার পর এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জয়া। পুরস্কার হাতে অনেকগুলো ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি দারুণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’

উল্লেখ্য, ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টালিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা সাতবার মনোনয়নের সঙ্গে জয়ার ঝুলিতে আছে চারটি ফিল্মফেয়ার। এবার তার সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। জয়া আহসানের সঙ্গে এবার আরও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

আরএইচ/

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250