বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সৌদি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: পিআইডি

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নতুন এক উচ্চতায় নিতে সম্মত এবং আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

বুধবার (৩১শে জানুয়ারি) সকালে সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি ড. আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানেই এই আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের প্রতিনিধি দলটি।

সাক্ষাৎ শেষে পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

এ সময় তিনি বলেন, আবারও প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করায় সরকারপ্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে সৌদি প্রতিনিধিদল। একইসঙ্গে দুদেশের ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা৷

কে এম শাখাওয়াত মুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সাক্ষাতে তার ভূয়সী প্রশংসা করেন শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট৷ সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

ওআ/


বাংলাদেশ সৌদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250