ছবি: সংগৃহীত
বুদ্ধিজীবী, প্রথিতযশা প্রাবন্ধিক ও বরেণ্য গবেষক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমির সভাপতি নিয়োগ দিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন: পলিথিন ব্যাগ বন্ধে কঠোর মনিটরিং করা হবে : পরিবেশ উপদেষ্টা
এতে জানানো হয়, বাংলা একাডেমি আইন অনুযায়ী বুদ্ধিজীবী, প্রথিতযশা প্রাবন্ধিক ও বরেণ্য গবেষক আবুল কাসেম ফজলুল হককে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য শর্ত সাপেক্ষে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ করা হলো।
শর্ত হিসেবে উল্লেখ করা হয়, সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলী 'বাংলা একাডেমি আইন, ২০১৩' অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
এসি/ আই.কে.জে/