বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

অবশেষে গানে ফিরছেন কোকিলকণ্ঠী সাবিনা ইয়াসমীন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

শারীরিকভাবে সুস্থ হয়ে এই প্রথম গানে ফিরছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। জীবনের কঠিন লড়াইয়ে যুদ্ধ শেষে গানের জগতে ফিরছেন তিনি। আগামী ৩১শে জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি ঢাকার দুটি বড় অনুষ্ঠানে গাইবেন এই সংগীতশিল্পী। এরপর যাবেন চট্টগ্রামেও। সেখানের একটি স্টেজ শোতেও অংশ নেবেন তিনি। 

সাবিনা ইয়াসমিন বলেন, ‘আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। ছয় দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফিরছি, খুবই ভালো লাগছে।’

তিনি আরও জানান, ইতিমধ্যেই কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গান নিয়ে কথা বলেছেন। স্টেজ শোর ফাঁকেই নতুন গানগুলোর রেকর্ডিং করবেন। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে ২৬, ২৭ ও ২৮শে জানুয়ারি টানা তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন তিনি।

এর আগে, ২০২৩ সালে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন উপমহাদেশ প্রখ্যাত এই সংগীতশিল্পী। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। একসময় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়লে একপর্যায়ে অডিওবার্তায় তিনি জানান, তিনি ভালো আছেন।

আরও পড়ুন:  মরণোত্তর সম্মাননা পাচ্ছেন পাপিয়া সারোয়ার

সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানিয়েছেন, তার জীবনে ঘটে যাওয়া কঠিন যুদ্ধের কথা। গেলো বছরের ৭ই ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়। এরপর চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিতে হয়েছে তাকে। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। সাবিনা ইয়াসমীনের কথায়, ‘এটা ছিল কঠিন এক যুদ্ধ, তবে মনোবল ছিল শক্ত।’

গেলো মে মাসে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন সাবিনা ইয়াসমিন। এরপর চেকআপ করাতে একাধিকবার সিঙ্গাপুর যেতে হয়েছে তাকে। আপাতত আর যাওয়ার দরকার পড়ছে না বলেও জানান এই গায়িকা।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘চিকিৎসাটা ছিল একটা কঠিন পরীক্ষা। একে জীবনযুদ্ধও বলা যায়। মনে হয়েছিল- আল্লাহতায়ালা যেটাই চাইবেন, সেটাই হবে। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়া। আর আমার মনে জোর ছিল- আমি এ বিপদ কাটিয়ে উঠতে পারব। সেই চারটা মাস জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল।’

এসি/কেবি

সাবিনা ইয়াসমীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250