বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

২৩ বছর পর অভিনেত্রী জয়ার সঙ্গে জয়ের নতুন যাত্রা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এ নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এ তারকা।

প্রথমাবের মতো ওয়েব সিরিজে অভিনেত্রী জয়া আহসান। এ ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। জয়ার সঙ্গে কাজের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। 

নিজের ফেসবুকে জয় লিখেছেন, শেষ কাজ করেছিলাম তার সঙ্গে ২৩ বছর আগে। ২৩ বছর পর ঠিক সেই লোকেশনেই আবার শুটিং হলো। মাঝের ২৩ বছর দুই থেকে তিনবার সামনাসামনি দেখা হয়েছে। কথা হয়েছে সামান্য। এরপর জিম্মি। কথায় আছে না, ‘যদি থাকে নসিবে আপনা-আপনি আসিবে’। জয়া আহসান আমার নসিবে ছিলেন।

জানা গেছে, বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে জয়কে। ‘জিম্মি’-তে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। এতে রুনা লায়লা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুন। 

আরএইচ/এইচ.এস



জয়া আহসান শাহরিয়ার নাজিম জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250