রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

বন্ধুর সঙ্গে রোমান্স করছেন প্রসেনজিৎকন্যা প্রেরণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে বর্তমানে বেশ ভালোই সক্রিয় টালিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা চট্টোপাধ্যায়। বন্ধুর সঙ্গে রোমান্স করছেন প্রসেনজিৎকন্যা। খবর দৈনিক যুগান্তরের।

এদিকে সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা। যেখানে তাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। যেই ছবি দেখে বোঝা যাচ্ছে, মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন প্রসেনজিৎকন্যা। কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন প্রেরণা। এ সময় যুবকের গালে চুমু খেতেও দেখা গেছে তাকে। দুজনেই যে ভালোবাসায় ডুবে আছেন সেটি স্পষ্ট।

কিন্তু কোথায় সেই যুবককে নিয়ে ঘুরতে গেছেন প্রেরণা, তা বোঝা না গেলেও তারা যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, সেটি বোঝাই যায়। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রেরণা। যেগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

এ ছবিগুলোতে কমেন্ট করেছেন প্রেরণার ফুপু তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী তাদের ছবি ‘খুব মিষ্টি’ বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে গোলাপি হার্টের ইমোজি জুড়ে দিয়েছেন ফুপু।

প্রেরণা বর্তমানে মা অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে বিদেশেই থাকেন। আইন বিষয়ে পড়াশোনা করছেন। বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না। তবে কোনো টালিউড হিরোইনের চেয়ে কম যান না প্রসেনজিৎকন্যা। একেবারে বাবার মতোই দেখতে লাগে তাকে। যেমন গায়ের রঙ তেমনই গ্ল্যামার। দুই বছর আগেই কলকাতায় এসেছিলেন প্রেরণা, সেই সময় ফুপু পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। 

আরএইচ/


প্রসেনজিৎ প্রেরণা চট্টোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250