বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘ইরানে যারা বিক্ষোভ করছেন, তারা আল্লাহর শত্রু’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানজুড়ে রোববারও (১১ই জানুয়ারি) ব্যাপক বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষও হয়েছে। গত তিন দিনে দুপক্ষের সংঘর্ষে কয়েক শ বিক্ষোভকারী নিহত বা আহত হয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে। খবর বিবিসির।

এদিকে বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ বলেছেন, ‘যারা বিক্ষোভ করছেন, তাদের আল্লাহর শত্রু হিসেবে বিবেচনা করা হবে।’ ইরানে এ অপরাধে দোষী সাব্যস্ত হলে আইনত মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

গত ২৮শে ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। আন্দোলন শুরু হয়েছিল মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, কিন্তু দ্রুতই তা রাজনৈতিক রূপ নেয়। প্রতিবাদকারীদের কেউ কেউ এখন ইসলামি প্রজাতন্ত্র শেষ করার ডাক দিচ্ছেন।

তেহরানের চিকিৎসকদের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, রাজধানীর মাত্র ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এসব হাসপাতালে যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই গুলিবিদ্ধ ছিলেন। হাসপাতালগুলোতে হতাহত ব্যক্তিদের ভিড় উপচে পড়ছে।

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250