শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র সম্পর্কে যা জানা গেল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শবনম ফারিয়ার প্রেম আর বিয়ে নিয়ে সারাবছর গুজব ভেসে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে অভিনেত্রী নিজেও খুব বিরক্ত। নানা সময়ে সে বিরক্তি ফুটে ওঠে তার পোস্ট কিংবা কমেন্টে। তবে এবার আর গুজব নয়। সত্যিই বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।

ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) রাজধানীর একটি মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ফারিয়ার স্বামী তানজিম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

শবনম ফারিয়া সংবাদমাধ্যমকে জানান, দুই পরিবারের সম্মতিতে হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।

প্রায়ই ফেসবুকে নেটিজেনদের কাছ থেকে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় শবনম ফারিয়াকে। এ কারণেই হয়তো বিয়ের পর থেকে নিজের ফেসবুক আইডি বন্ধ রেখেছেন ফারিয়া। তবে সচল আছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেখানে অভিনেত্রীকে নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।

ইনস্টাগ্রামে ঢুঁ মারতেই দেখা গেল, সপ্তাহখানেক আগে স্বামীর সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিলেন ফারিয়া। ‘ফিশ অ্যান্ড ডেট’ ক্যাপশন দিয়ে কয়েকটি ছবিও পোস্ট করেন। তবে ঝাপসা করে দিয়েছেন স্বামীর চেহারা।

এটি ফারিয়ার প্রথম বিয়ে নয়। এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। তবে দুই বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাদের। বিচ্ছেদের সময় কিছু না বললেও এক বছর পর অভিনেত্রী জানিয়েছিলেন, স্বামীর নির্যাতনের কারণেই আলাদা হতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে এখন বিচ্ছেদ নিয়ে ভাবনা পরিবর্তন হয়েছে তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শবনম ফারিয়া বলেন, ‘বিয়েটা যে একটা দায়িত্ব, সেটা বোঝার ক্ষমতা ওই সময় তার ছিল না। আমার মধ্যেও মানিয়ে নেওয়ার বিষয়টি ছিল না। বিষয়গুলো ম্যানেজ না করে আমি শুধু প্রশ্ন করতাম। এখন যেমন প্রশ্ন করার আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করি। ওই বয়সে এই মেন্টালিটি ছিল না। দিন শেষে আমার সিদ্ধান্তে বিচ্ছেদ হয়েছে। আমি তো অন্য কাউকে দায়ী করতে পারি না। তবে এটুকু বলতে পারি, এক-দুটি কারণে কারও বিচ্ছেদ হয় না। এর পেছনে অনেক কারণ থাকে। বিচ্ছেদের কারণে শুধু যে আমি সাফার করেছি, তা নয়; আমার পরিবারের সদস্যরাও সাফার করেছে।’

শবনম ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250