বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

এবার রোজা কয়টি হতে পারে জানালো আরব আমিরাত

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ই মার্চ (মঙ্গলবার) থেকে পবিত্র রমজান শুরু হবে। ভৌগোলিক অবস্থার কারণে বিশ্বের বিভিন্ন দেশের পবিত্র রমজানের সময়ে তারতম্য হয়ে থাকে।

জ্যোর্তিবিদরা জানিয়েছেন, এ বছর রোজা হবে ৩০টি এবং সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল ফিতরের জন্য ৬ দিন ছুটি পাবেন।

তবে পবিত্র রজমান কবে থেকে শুরু হবে বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। জ্যোর্তিবিদরা বলছেন, আগামী ১১ই মার্চ খালি চোখেই রমজান মাসের চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী ১২ই মার্চ থেকে পবিত্র রোজা শুরু।

দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপের পরিচালক খাদিজাহ আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, জ্যোতির্বিদ্যা ম্যাপ অনুযায়ী, ১১ই মার্চ অনেক অঞ্চলে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে। যার অর্থ— ১২ই মার্চ রমজান শুরু হবে। ম্যাপের বেশিরভাগ অংশে সবুজ রঙ দেখা গেছে। যার অর্থ খালি চোখে ওই সময় চাঁদ দেখা যাবে।

আরও পড়ুন: মসজিদে ইফতার আয়োজন নিষিদ্ধ করল সৌদি সরকার

তিনি আরও বলেন, অর্ধচন্দ্র দেখার মাধ্যমে মূলত ইসলামিক মাস শুরু হয়। একইভাবে নতুন চাঁদ দেখার মাধ্যমে মাসও শেষ হয়। জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ বলছে, এবার রমজান মাস ৩০ দিনের হবে।

এদিকে পবিত্র রমজানে মসজিদের মধ্যে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: খালিজ টাইমস

এসকে/ আই.কে.জে

আরব আমিরাত রোজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250