বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

সৌদিতে নাইট ক্লাব চালু, ঢুকতে পারবেন নারীরাও

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

হজের আগে প্রথমবারের মতো রাজধানী রিয়াদে নাইট ক্লাব চালু করলো সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার ‘নাইট ক্লাব’ চালু করেছে দেশটি।

ক্লাবটির নাম ‘বিস্ট হাউস’। তবে এর সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। সেইসঙ্গে গুনতে হবে মোটা অংকের টাকা।

সৌদির এই নাইট ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টিরিয়র তৈরি করা হয়েছে। যাবতীয় বিধিনিষেধ ভেঙে এই ক্লাবে ঢুকতে দেয়া হবে নারীদেরও। এখানে অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করা হবে। যা তার ঐতিহ্যগত অ্যালকোহল নিষেধাজ্ঞা থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। 

ক্লাবে বিলাসবহুল সুযোগ সুবিধা আছে। রয়েছে কয়েকটি স্টুডিও। একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে। ডিজে ও সংগীত প্রয়োজকও আছেন। যা এই গোটা নাইট ক্লাবটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। কর্তৃপক্ষ বলছে, এটি ক্রমেই শিল্প ও সংগীতের কেন্দ্র হয়ে উঠবে।

সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে। এই নাইট ক্লাবটি বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা। কারণ এতদিন দেশটির কোথাও বিদেশিরাও পার্টি করতে পারতেন না। এই পদক্ষেপটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ।

সূত্র: আল জাজিরা

ওআ/

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250