বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

৫০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার গাজীপুরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী মৌজায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ও সদ্য নির্মিত ১২০টি অবৈধ ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৬ একর বনভূমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়েছে। সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে পঞ্চগড়ে স্বামীর মৃত্যুদণ্ড

এতে বলা হয়, গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়।

বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এসি/কেবি

বনভূমি উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250