রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

ডায়াবেটিসের প্রচলিত ওষুধ কাজে লাগবে যকৃতের রোগ সারাতে

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডায়াবেটিস ও ওজন কমানোর চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভির মূল উপাদান সেমাগ্লুটাইড। তবে এ ওষুধের ভিন্ন ব্যবহারও আবিষ্কার করেছেন একদল আন্তর্জাতিক গবেষক। 

তারা বলেছেন, যারা লিভার তথা যকৃতের বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের চিকিৎসার জন্যও এ ওষুধ বেশ কার্যকর হতে পারে। বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম ‘সায়েন্স অ্যালার্ট’ থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘পিয়ার রিভিউড জার্নাল দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে’। এতে বলা হয়েছে, সেমাগ্লুটাইড হলো ওজন কমানো ও ডায়াবেটিসের ওষুধ যেমন—ওজেম্পিক ও ওয়েগোভির প্রধান উপাদান। একদল আন্তর্জাতিক গবেষক আবিষ্কার করেছেন যে, যারা লিভারের রোগে আক্রান্ত, তাদের জন্যও এ সেমাগ্লুটাইড ওষুধ দারুণ কার্যকর হতে পারে।

সম্প্রতি একটি তৃতীয় পর্যায়ের (থার্ড ফেজ) ক্লিনিক্যাল ট্রায়ালে প্রায় ৮০০ জন অংশগ্রহণকারীর ওপর এ ওষুধের পরীক্ষা করা হয়। 

৭২ সপ্তাহ ধরে চলা পরীক্ষায় দেখা গেছে, সাপ্তাহিক সেমাগ্লুটাইড ডোজে মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টেফোহেপাটাইটিস (এমএএসএইচ) নামে পরিচিত ফ্যাটি লিভারের একটি গুরুতর ধরনের চিকিৎসায় প্রায় দুই-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে।

আমেরিকার ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক অরুণ সান্যাল বলেছেন, ‘৩৭টি দেশে পরিচালিত এ যুগান্তকারী অধ্যয়নের ফলাফল শক্তিশালী প্রমাণ দেয় যে, সেমাগ্লুটাইড এমএএসএইচ আক্রান্ত রোগীদের যকৃতের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি রোগের অন্তর্নিহিত বিপাকীয় সমস্যাগুলো সমাধানেও সাহায্য করতে পারে।’

অংশগ্রহণকারীদের দু’টি দলে ভাগ করা হয়েছিল। যারা সেমাগ্লুটাইড চিকিৎসা পেয়েছেন, তাদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশের ক্ষেত্রে এমএএসএইচের উন্নতি দেখা গেছে। বিপরীতে, যারা প্লেসেবো (অন্য আরেকটি ওষুধ) নিয়েছেন, তাদের মধ্যে মাত্র ৩৪ দশমিক ৩ শতাংশের উন্নতি হয়েছে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে যাদের লিভার ফাইব্রোসিস (স্কারিং) আছে—যা যকৃৎ ক্ষতিগ্রস্ত হলে নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করে—সেমাগ্লুটাইড গ্রহণ করার ফলে তাদের ৩৬ দশমিক ৮ শতাংশের মধ্যে এ রোগ কমেছে। বিপরীতে প্লেসেবো গ্রহণকারী রোগীদের মধ্যে এ হার ছিল ২২ দশমিক ৪ শতাংশ।

এইচ.এস/

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250