বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

এবার হোয়াটসঅ্যাপে এআই, কাজ করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে যোগাযোগের অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হচ্ছে এই মেসেজিং অ্যাপে। তাই তো ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করে চলেছে হোয়াটসঅ্যাপ। 

গ্রাহকদের সুবিধার কথা ভেবে সবক্ষেত্রেই নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। এবার ব্যবহারকারীদের জন্য এআই চ্যাটবট আনতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। যা কাজ করবে চ্যাটজিপিটির মতো। এই চ্যাটবটে প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন ব্যবহারকারী। মিলবে উত্তর। সংস্থাটির দাবি এই ফিচার ব্যবহারকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে। 

আরো পড়ুন : অ্যামাজনের নতুন চমক, হাতের ইশারায় লেনদেন

জানা গেছে, এআই চ্যাটবটের সঙ্গে বেশি কিছু ইউজারদের যুক্ত করাই আপাতত হোয়াটসঅ্যাপের লক্ষ্য। তবে আপাতত কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ চালুর পর উপরে ডান দিকে মিলবে অপশন।

তবে শুধু হোয়াটসঅ্যাপ নয়, ইনস্টাগ্রামেও মিলবে এই ফিচারের সুবিধা। সংস্থাটি জানিয়েছে, ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ ফিচারে এই প্রযুক্তির সুবিধা মিলবে।

অর্থাৎ ইনস্টাগ্রামের মেসেজের সার্চবারের কাছে চ্যাটবট অপশন থাকবে। ব্যবহারকারীরা যে সংক্রান্ত প্রশ্ন করবেন চ্যাটবটকে, পরবর্তীতে সেই সংক্রান্ত রিলস আসবে ওয়ালে।

অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তা আপনার পছন্দ বুঝে সেরকমই সমস্ত ভিডিও বা ছবি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবে। ইতিমধ্যেই অনেক ব্যবহারকারী এই ফিচারের সুবিধা পাচ্ছেন। যা দ্রুতই সবার জন্য চালু করা হবে। 

এস/  আই.কে.জে

 

এআই হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250