বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

‘মুসলিম উম্মাহর একাত্মতা প্যালেস্টাইন সংকট সমাধানে ভূমিকা রাখতে পারে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুসলিম উম্মাহর একাত্মতা প্যালেস্টাইন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গাম্বিয়া স্থানীয় সময় শুক্রবার (৩রা মে) বানজুলে জাতিসংঘে প্যালেস্টাইনের স্থায়ী পর্য‌বেক্ষক রিয়াদ মনসুরের সঙ্গে বৈঠককালে এ অ‌ভিমত ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

বানজুলে ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভার সাইডলাইনে হওয়া বৈঠকে রিয়াদ মনসুর প্যালেস্টাইনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক ফোরামে প্যালেস্টাইনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন: বাংলা‌দেশ-গা‌ম্বিয়া জয়েন্ট বিজনেস টাস্কফোর্স গঠনের প্রস্তাব

হাছান মাহমুদ প্যালেস্টাইনের জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থনের কথা অবহিত করেন। প্যালেস্টাইনি সাধারণ জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে ইসরাইলের বিরুদ্ধে ওআইসির সদস্য রাষ্ট্রসমূহকে ঐক্যবদ্ধভাবে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

প্রসঙ্গত, হাছান মাহমুদ ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন।

এসকে/ 


মুসলিম উম্মাহ প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250