শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ডাকসু নির্বাচন: আবিদকে জড়িয়ে ধরে বিজ্ঞান অনুষদের ডিন বললেন, ‘সব খবর ভালো’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি (সহসভাপতি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানকে জড়িয়ে ধরে বলেছেন, ‘সব খবর ভালো।’

আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে আবিদকে জড়িয়ে ধরে এ কথা বলেন আবদুস সালাম। এ বিষয়ে অধ্যাপক আবদুস সালামের সঙ্গে কথা বলেন গণমাধ্যমকর্মীরা। তার কাছে সাংবাদিকেরা জানতে চান, ‘কিছুক্ষণ আগে আপনি ছাত্রদলের ভিপি প্রার্থীকে বলছিলেন সব খবর ভালো। আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন?’

জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘সব খবর ভালো মানে—সব জায়গায় সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমরা সব জায়গায় ঘুরেছি সকাল থেকে। সব জায়গায় সুষ্ঠু সুন্দরভাবে লাইনের মাধ্যমে ভোট দিতে দেখেছি।’

শিক্ষকদের মধ্যেও সাদা দলসহ বিভিন্নপন্থী শিক্ষক রয়েছেন, শিক্ষকদের মধ্যে কোনো সংগঠনকে ফেভার করার মনোভাব বা সুযোগ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘প্রশ্নই আসে না। সুযোগটা কীভাবে আসবে? এমন কোনো সুযোগ নাই। সব দল, সব শিক্ষক মিলেই সুন্দরভাবে একটা ডাকসু নির্বাচন হোক এটা আমরা চাই।’

‘সব খবর ভালো’—ছাত্রদলের ভিপি প্রার্থীকে বলা এমন মন্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছেন আবদুস সালামের সহকর্মী ফারসি বিভাগের অধ্যাপক আবুল কালাম সরকার। তিনি সাংবাদিকদের বলেন, ‘সব জায়গায় কোনো ঝামেলা হচ্ছে না। কোথায় কোনো বিশৃঙ্খলা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সব জায়গায় সুন্দরভাবে লাইনের মাধ্যমে ভোট দিচ্ছে সবাই। কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। ওই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা। উনি বোঝাতে চেয়েছেন, সব কেন্দ্রের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। এখন যদি এ কথা দ্বারা আপনি অন্য কিছু বোঝেন...।’

প্রসঙ্গত, অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার দুজনই বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম আহ্বায়ক।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250