বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নির্বাচনের আগে ভারতে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনের আগে ভোক্তা পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটারে দুই রুপিরও বেশি কমাল ভারতের কেন্দ্রীয় সরকার। ১৫ই মার্চ, শুক্রবার সকাল ৬ টা থেকে রাজধানী নয়াদিল্লিসহ সারা দেশে নতুন মূল্য কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও জ্বালানি গ্যাস বিষয়ক মন্ত্রণালয়। 

আরো পড়ুন: হাসপাতালেই বিয়ে করলেন প্যালেস্টাইনের দুই চিকিৎসক

এক্সপোস্টে বলা হয়েছে, সাধারণ ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ৮৯ দশমিক ৬২ রুপির (বাংলাদেশি মুদ্রায় ১১৯ দশমিক ৩৪ টাকা) পরিবর্তে ৮৭ দশমিক ৬২ রুপি (১১৬ দশমিক ৬৮ টাকা) এবং প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬ দশমিক ৭২ রুপির (১২৮ দশমিক ৮০ টাকা) পরিবর্তে ৯৪ দশমিক ৭২ রুপি (১২৬ দশমিক ১৩ টাকা) নির্ধারণ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও জ্বালানি গ্যাস বিষয়ক মন্ত্রণালয়।

পৃথক এক এক্সপোস্টে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও জ্বালানি গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্সপোস্টে তিনি বলেন, ‘পেট্রোল-ডিজেলের দাম কমানোর নির্দেশ দানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আরও একবার প্রমাণ করলেন যে ভারতে বসবাসকারী কোটি কোটি মানুষকে তিনি নিজের পরিবারের সদস্য মনে করেন এবং জনগণের কল্যাণ ও তাদের সুখ-স্বাচ্ছন্দ্যই তার একমাত্র লক্ষ্য।’

এইচআ/  

দাম জ্বালানি তেল ভোক্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250