বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

জয়া আহসানের আজ জন্মদিন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও কলকাতায় যার অবস্থান প্রথম সারিতে। একের পর এক সফল ও দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করে দিনের পর দিন নিজেকে যেন ছাড়িয়ে যাচ্ছেন তিনি।

তিন দশকের ক্যারিয়ারে মডেলিং, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আজ মঙ্গলবার (১লা জুলাই) গুণী এ অভিনেত্রীর জন্মদিন।

ছোটবেলা থেকে প্রাতিষ্ঠানিকভাবে অভিনয় না শিখলেও পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা শিখেছিলেন জয়া। অভিনয় জীবনে তিনি যাত্রা শুরু করেন টিভি নাটক ও টেলিফিল্মের মধ্য দিয়ে। আর চলচ্চিত্রে অভিনয় করে নিজের খ্যাতি নিয়ে যান আন্তর্জাতিক পর্যায়ে।

এ অভিনেত্রীর সিনেমায় অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ দিয়ে। এরপর ছয় বছর বিরতি দিয়ে নুরুল আলম আতিকের পরিচালনায় দ্বিতীয় সিনেমায় কাজ করেন। ২০১২ সালের পর কলকাতার সিনেমায় নিয়মিত কাজ শুরু করেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী।

দুই বাংলায় জিতেছেন একঝাঁক পুরস্কার। অভিনয়ের দক্ষতায় জয়া যেমন মুগ্ধ করেছেন সবাইকে, তেমনি ভারী হয়েছে তার পুরস্কারের পাল্লাও। গেল ঈদুল আজহায় জয়া অভিনীত দুই সিনেমা ‘তাণ্ডব’ এবং ‘উৎসব’ পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবি দু’টি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250