শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞায় বিচারবহির্ভূত হত্যা কমেছে ’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে বলে দাবি করেছেন মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি কাউন্সেলর স্টিভেন ইবেলি। তিনি বলেন, এরমধ্য দিয়ে আমেরিকা এই নিষেধাজ্ঞার প্রভাব অনুভব করছে।

সোমবার (৫ই ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যেদিন বললেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, এরপরের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাহলে কী দুই পক্ষের সম্পর্কটা আগের চেয়ে স্বস্তিদায়ক পর্যায়ে চলে এসেছে, জানতে চাইলে স্টিভেন ইবেলি বলেন, রাষ্ট্রদূত যেমনটা বলেছেন, আমাদের আরো অনেক কর্মকর্তারাও বলছেন যে, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এমনটাই দেখেছে আমেরিকা ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা বিশ্বের অনেক দেশের সঙ্গেই কাজ করি।

আরো পড়ুন:ঘুমধুম সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৪০০ চাকমা

এমন অনেক দেশের সঙ্গে কাজ করি, যেখানে গণতন্ত্র নেই কিংবা ভিন্ন ধরনের সরকার ব্যবস্থা আছে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তেমনটি প্রযোজ্য।অর্থনীতি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চায় আমেরিকা। এসব ইস্যুতে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাই।

বাংলাদেশ ও আমেরিকা একসঙ্গে কাজ করতে চায়। তাহলে কী ভিসানীতি ও র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অন্য কিছু উসকে দিচ্ছে না, জানতে চাইলে তিনি বলেন, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পর বিচারবহির্ভূত হত্যা আমরা কমতে দেখেছি। এরমধ্য দিয়ে আমরা নিষেধাজ্ঞার প্রভাব অনুভব করছি।

এইচআ/ এসি

আমেরিকা নিষেধাজ্ঞা র‍্যাব বিচারবহির্ভূত হত্যা স্টিভেন ইবেলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250