বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেন তারা।

আজ রোববার (২১শে ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পাশাপাশি নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।

এরপর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার ভোটের আগে-পরে ৫ দিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে। সে ক্ষেত্রে ভোটের আগে ৯ই ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

জে.এস/

সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250