বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেলসহ আটক ১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর বাজারে এক মুদি দোকানির বাড়ি থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র‌্যাবের একটি দল। 

শুক্রবার (২রা ফেব্রুয়ারি) বিকেলে মুদি দোকানি শাহ আলম খন্দকারের বাড়ি থেকে ওই তেল জব্দ করা হয়। পরে অভিযুক্ত দোকানিকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। 

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজলার বিলদহর বাজারে জনৈক শাহ আলম খন্দকারের মুদি দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে তার দোকানে জনসাধারণের মধ্যে স্বল্প মূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় ওই তেল জব্দ করে দোকানি শাহ আলমকে আটক করা হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার, আটক ৩

তিনি আরও জানান, এ তেল কোথা থেকে ওই দোকানি সংগ্রহ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অধিক তদন্তে করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরে মামলা দায়েরের পর শাহ আলমকে সিংড়া থানায় হস্তান্তর করা হবে।

এসকে/ 

আটক টিসিবি সয়াবিন তেল জব্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250