রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

হজযাত্রীদের সেবায় কমিটি গঠন ডিএনসিসি’র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হজযাত্রীদের সেবায় ১২ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সদ্য গঠিত এই কমিটি আশকোনা হজ ক্যাম্প এলাকার চারপাশ পরিস্কার, পরিচ্ছন্নতা ও মশক নিধন, ফুটপাত মেরামত, রাস্তার পাশে বাতি সচল রাখাসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

 শুক্রবার (৩রা মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে ১২ সদস্যের এই কমিটির অনুমোদন দেন।

আরো পড়ুন: রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ মেয়র আতিকের

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক গণমাধ্যমকে জানান, গঠিত কমিটি প্রতিদিন সন্ধ্যায় সচিবের দপ্তরে এই সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ করবে। কমিটির কোনো সদস্যের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআ/ 

ডিএনসিসি হজযাত্রী সেবা কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250