বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ফোনে ইন্টারনেট স্পিড যেভাবে বাড়াবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকেই নানা সময়ে ইন্টারনেট সংযোগ নিয়ে বিড়ম্বনায় পড়ে থাকেন। আর অ্যান্ড্রয়েড ফোনে যদি নো ইন্টারনেট কানেকশন-এই মেসেজটা আসে, তাহলে তো কথাই নেই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই ফোনের ইন্টারনেট স্পিড বাড়াবেন-

ফোন রিস্টার্ট

ফোন রিস্টার্ট করা হলে একাধিক প্রযুক্তিগত সমস্যা দূর করা সম্ভব। এই প্রযুক্তিগত সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো- ইন্টারনেট সংযোগ সংক্রান্ত সমস্যা। তাই ফোন বন্ধ করে দিতে হবে। কয়েক মুহূর্ত অপেক্ষা করতে হবে। তারপর আবার ফোন চালু করতে হবে। এটা অস্থায়ী কোনো গ্লিচ থাকলে তা ঠিক করে দেয় এবং ফোনের নেটওয়ার্ক কানেকশন রিফ্রেশ করে। ব্যবহারকারী যদি ফোন রিবুট না করতে চান, তাহলে অ্যারোপ্লেন মোড অফ এবং অন করে ফোনের নেটওয়ার্ক সংযোগ রিস্টার্ট করা যেতে পারে।

ফোন এবং অ্যাপ আপডেট

ফোনের সফটওয়্যার আপডেট না করা হলে পারফরম্যান্স সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হলো- নেটওয়ার্ক স্পিড সংক্রান্ত সমস্যা। আসলে ফোনের সফটওয়্যার আপডেট করা হলে এটাই নিশ্চিত হয় যে, ব্যবহারকারীর লেটেস্ট বাগ ফিক্স এবং অপ্টিমাইজেশন রয়েছে। যা ইন্টারনেট সংযোগ উন্নত করতে পারে। তাই এটা নিশ্চিত করতে হবে যে, অ্যান্ড্রয়েড ফোন যেন অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সনে চলে। তাই সফটওয়্যার আপডেট চেক করতে হবে। আর আপডেট চেক করার জন্য প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর আপডেট চেক করতে সিস্টেম আপডেটে যেতে হবে। সেখানে প্রাপ্ত আপডেট ডাউনলোড করতে হবে।

আরো পড়ুন : দেশের আকাশে এক সারিতে দেখা গেলো ৪ গ্রহ!

অ্যাপ ক্যাশ ক্লিয়ার করুন

ডেস্কটপ, ল্যাপটপের মতোই অ্যাপ এবং অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে ফোনের ক্যাশেড ডাটা বেশ কিছু সময় ধরে জমতে শুরু করে। যা ইন্টারনেটের গতি কমিয়ে দিতে পারে। তাই ওয়েব ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করতে হয় নিয়মিত। যা ফোনের কার্যকারিতা উন্নত করে। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্রচুর ডাটা অথবা ব্রাউজারে বেশি ওয়েবসাইট খোলা থাকে, তাহলে তা প্রতিরোধ করার জন্য বন্ধ করতে হবে।

নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন

আগের টিপস মেনে চললেও যদি সংযোগ সংক্রান্ত সমস্যা ঠিক না হয়, তাহলে নিজের নেটওয়ার্ক সেটিংস রিসেট করার কথা ভাবনাচিন্তা করা যেতে পারে। সেটিংস রিসেট করার জন্য প্রথমে নেটওয়ার্ক সেটিংস মেন্যুতে যেতে হবে। এরপর সিস্টেম সেকশনে যেতে হবে। সেখান থেকে রিসেট বেছে নিতে হবে এবং রিসেট নেটওয়ার্ক সেটিংস বেছে নিতে হবে।

সূত্র: মেক অব ইউজ

এস/কেবি


ইন্টারনেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250