বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৭ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চ। ছবি: শিক্ষক বাতায়ন থেকে নেওয়া

রাজধানীর তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বিস্ফোরণের শব্দের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আজ বুধবার (৮ই অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী চার্চের নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে জানান, দুজনকে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তারা।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন রাত পৌনে ১১টার দিকে বলেন, এমন একটি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি বলেন, তার বাসা হোলি রোজারি চার্চের কাছেই। হঠাৎ বিস্ফোরণের শব্দ পান তিনি। পরে দেখেন সেখানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। বিষয়টি তিনি সংশ্লিষ্টদের জানিয়েছেন। চার্চের নিরাপত্তাকর্মীদের সঙ্গেও কথা বলেছেন।

নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, দুজন লোককে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তারা।

হোলি রোজারি চার্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250