বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

১১টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়েছে পর্যালোচনা কমিটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৪

#

জাতীয় পর্যালোচনা কমিটি (এনআরসি) ১১টি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত নথি এবং তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধিত ২০২১) এর অধীনে স্বাক্ষরিত চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য সরকার গঠিত এনআরসি গত  ২৮শে সেপ্টেম্বর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত  দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৩রা অক্টোবর) জ্বালানি মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে এনআরসি বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়কে  মেঘনাঘাট ৫৮৩ মেগাওয়াট ডুয়াল ফুয়েল, বাঘাবাড়ি ২০০ মেগাওয়াট এইচএসডি, পটুয়াখালী ১৫০ মেগাওয়াট এইচএফও, মংলা ১০০ মেগাওয়াট, আশুগঞ্জে ১৫০ মেগাওয়াট এইচএফও, মানিকগঞ্জে ১৬২ মেগাওয়াট এইচএফও, কড্ডা ৩০০ মেগাওয়াট, সুন্দরগঞ্জে ২০০ মেগাওয়াট, লালমনিরহাটে ৩০ মেগাওয়াট, সুতিয়াখালী ৫০ মেগাওয়াট ও গোড্ডাসহ মোট ১১টি বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত তথ্য-উপাত্ত এবং নথি কমিটির নিকট সরবরাহ করতে বলেছে ।

সূত্র : বাসস

ওআ/

বিদ্যুৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250