বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

তাবলিগ জামাতের দুই পক্ষকে সরকারের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারী হিসেবে পরিচিত শুরাপন্থী এবং মাওলানা সাদের অনুসারীরা আগে থেকে যে যেই মসজিদে কার্যক্রম পরিচালনা করে আসছেন, তাদের ওই মসজিদে কার্যক্রম অব্যাহত রাখতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে রোববার (২৯শে ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম স্বাক্ষরিত এক আদেশে এই কথা বলা হয়েছে।

আরও পড়ুন: শহীদদের পরিবার আর্থিক সহায়তা নয়, হত্যার বিচার চায়: সারজিস

আদেশে বলা হয়, ‘মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীরা আগে থেকে জেলা ও উপজেলায় যে সকল মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছে, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিবাদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে ২৬শে ডিসেম্বর কাকরাইল মসজিদে সাদপন্থী তাবলিগ জামাতের অনুসারীদের যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেইসঙ্গে শুরায়ি নেজামের কোনো তাবলিগের সাথীর বড় কোনো জমায়েতও কাকরাইলের আশপাশে নিষিদ্ধ করা হয়। জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

এসি/কেবি

তাবলিগ জামাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250