বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

হজযাত্রীর মৃত্যুর ঘটনায় ১৬ ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ১৬ ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিলের পাশাপাশি তাদের বিচারের জন্য পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করেছে মিশর।  

এ বছরের হজে মক্কায় মিশরের ৫৩০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডিকেল এবং নিরাপত্তা সূত্র। মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলিকে প্রধান করে হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার একটি কমিটি গঠন করা হয়। কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩১ জন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যেসব হজযাত্রী মারা গেছেন তাদের ট্যুরিজম কোম্পানিগুলো কোনো ধরনের মেডিকেল সুবিধা প্রদান করেনি। হজে সৌদি কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তায় মেডিকেল সুবিধাসহ ছাউনি স্থাপন করে। আর এসব সুবিধা হজ ভিসায় যাওয়া যাত্রীদের প্রদান করা হয়। যারা ব্যক্তিগত ভিসা কিংবা ভ্রমণ ভিসায় গিয়ে হজে অংশ নিয়েছে তাদের জন্য কোনো সুবিধা প্রদান করেনি সৌদি কর্তৃপক্ষ। মিশরের হজযাত্রীরা ভ্রমণ ভিসায় সৌদি আরব গিয় হজে অংশ নিয়েছেন। ফলে তারা পুলিশের গ্রেফতার এড়াতে মরুভূমির পথ ধরে হজের আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা করতে গিয়ে মৃত্যুবরণ করেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। 

আরো পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে দেড় লাখ ইসরায়েলি

মিশরের কর্তৃপক্ষ বলছে, ট্রাভেল এজেন্সিগুলো হজযাত্রীদের বাসস্থানের সুবিধা না রেখেই তাদের হজে পাঠিয়েছে। এর ফলে তাদের তীব্র তাপমাত্রার সঙ্গে লড়াই করতে হয়েছে। মিশর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, হজযাত্রীদের ৩১ জনের মৃত্যু হয়েছে। যারা দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। বাকি যাদের মৃত্যু হয়েছে তারা নিবন্ধিত হজযাত্রী ছিলেন না।

সূত্র: রয়টার্স  

এসি/

হজযাত্রী ট্যুরিজম কোম্পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250