মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

বোরকা পড়ে গালর্স স্কুলে বালক, পুলিশের হাতে আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এক বালক বাজি ধরে বোরকা পড়ে ঢুকে পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে ওই তরুণের ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে। 

বুধবার (৭ই ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

ওই ভিডিওতে দেখা গেছে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে বোরকা পরিধানরত একজন ব্যক্তিকে পুলিশ সদস্যরা ঘিরে ফেলে। এসময় বোরকা পরিহিত ওই ব্যক্তিকে পুলিশ ধরতে গেলে পালানোর চেষ্টা করে। এরপর তিন পুলিশ সদস্যের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ সদস্যরা শরীর থেকে বোরকা টেনে খুলে ফেলেন। এতে দেখা যায় বোরকা পরিহিত ওই ব্যক্তি একজন বালক। তার নাম সাদমান সাকিব (১৫)। সে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। নাটোর শহরের আলাইপুর এলাকার শুখেল হকের ছেলে।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ওই ছাত্রের স্কুলের অনুষ্ঠানে তার নারী চরিত্র একটি পারফরমেন্স ছিল। সেজন্য সে বোরকা পড়ে বাহিরে বের হয়। এসময় একজন সহপাঠি তাকে বলে, বোরকা পড়ে গালর্স স্কুলের ভেতর থেকে ঘুরে আসতে হবে। দেখি তোমাকে কেউ চিনতে পারে কি না। এবং প্রমাণের জন্য ভিতরে গিয়ে ছবি তুলে নিয়ে আসতে বলে। ওই ছাত্র সহপাঠির সঙ্গে বাজি ধরে। বাজি ধরে বোরকা পড়ে গালর্স স্কুলে প্রবেশ করে। পরে ওই ছাত্রকে স্কুলের ছাত্রীদের সন্দেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে জানায়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রকে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন: জাবিতে গৃহবধূকে ধর্ষণ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২

ওসি আরও জানান, এ ঘটনায় আমরা কয়েক ঘণ্টা তদন্ত করেছি। তদন্তে পুলিশের কাছে কোনো অপরাধ মনে হয়নি। সেজন্য তাকে তার পরিবারের কাছে হস্তান্তর হবে। হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

এসকে/ 

গালর্স স্কুল বালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250