শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

মুসলমান মামদানির প্রসঙ্গে নেতানিয়াহু...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বায়ে) ও আমেরিকার নিউইয়র্কের মেয়রপ্রার্থী জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকার নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়রপ্রার্থী জোহরান মমদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক’ ও ‘মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন—এই ধরনের প্রস্তাব বাস্তবায়ন হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক মেয়াদই টিকতে পারবেন।

আজ মঙ্গলবার (২২শে জুলাই) সিএনএন জানিয়েছে, ওই পডকাস্টে বিভিন্ন বিষয়ে কথা বলেন নেতানিয়াহু। এর মধ্যে ছিল গাজায় চলমান যুদ্ধ, ইরান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খাদ্যপছন্দ এবং আমেরিকায় ইহুদিবিদ্বেষের উত্থান। আলোচনাটির একপর্যায়ে মুসলমান মেয়রপ্রার্থী মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যায়িত করেন উপস্থাপক অ্যারন স্টাইনি স্টেইনবার্গ এবং এ বিষয়ে নেতানিয়াহুর মতামত জানতে চান।

মামদানির বিভিন্ন প্রস্তাব নিয়ে নেতানিয়াহু বলেন, ‘আপনি পুলিশের খরচ কমাতে চান? আপনি কি চান মানুষ দোকানে ঢুকে চুরি করুক আর কেউ বাধা না দিক? এটাকে কি আপনি ভালো সমাজ মনে করেন?’

তবে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে—মামদানি পরিষ্কারভাবে বলেছেন, তিনি পুলিশের তহবিল কমাতে চান না বরং সেই অর্থের পুনর্বিন্যাস করতে চান, যাতে পুলিশ গুরুতর অপরাধ দমনেই মনোযোগ দেয়।

ইসরায়েলের বাইরে নিউইয়র্ক শহরেই সবচেয়ে বেশি প্রায় ১২ লাখ ইহুদি জনসংখ্যা রয়েছে। নেতানিয়াহুর এই মন্তব্য নিউইয়র্কের রক্ষণশীল ইহুদিদের একাংশকে প্রভাবিত করতে পারে, যদিও তিনি উদারপন্থী ইহুদিদের কাছে তেমন জনপ্রিয় নন। আর নিউইয়র্ক শহরে ডেমোক্র্যাটদের আধিক্য থাকায় এই প্রভাব আরও সীমিত হতে পারে।

মামদানি এর আগে ইসরায়েলের গাজা হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, তিনি মেয়র হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে নেতানিয়াহুকে নিউইয়র্কে পেলে গ্রেপ্তার করবেন। ইসরায়েল অবশ্য গাজায় তাদের সামরিক অভিযানে ‘গণহত্যা’ হচ্ছে—এমন দাবি অস্বীকার করে আসছে।

প্রধানমন্ত্রী ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু জোহরান মামদানি মেয়রপ্রার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250