শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

গুচ্ছে যাচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

সোমবার (২৯শে জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাডেমিক কাউন্সিলে আলোচনার পর সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৩শে জানুয়ারি) সাধারণ সভা থেকে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একইসঙ্গে গুচ্ছে অংশ নিলে ভর্তি কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, শিক্ষক সমিতি আগেই গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। একাডেমিক কাউন্সিলেও সবার সম্মতিক্রমে একই সিদ্ধান্ত হয়েছে। এখন শীর্ষ প্রশাসন বসে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

আরও পড়ুন: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তন

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতি চালুর পর প্রতিবারই অংশ নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত হয়। যদিও পরবর্তী সময়ে ইউজিসি ও রাষ্ট্রপতির অভিপ্রায়ে শেষ পর্যন্ত গুচ্ছে অংশ নেয় বিশ্ববিদ্যালয়। এছাড়া প্রথমবারের পর থেকে প্রতিবারই গুচ্ছের বিপক্ষে অবস্থান নিয়েছেন শিক্ষকরা।

এসকে/ 

ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250