বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, মাঝে মাঝে দুই–একটা খুনখারাবি হয়। ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনে এসবের কোনো প্রভাব পড়বে না।

আজ সোমবার (১৫ই ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইসি সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে নিয়ে নির্বাচনে যাবে ইসি।দুশ্চিন্তা করা যাবে না।

দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের চেয়ে অনেক ভালো মন্তব্য করেন তিনি বলেন, তখন মানুষ ঘুমাতে পারতো না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে।

নাসির উদ্দিন বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন নির্ভর করে তারুণ্যের শক্তির ওপর। তরুণরা যেমন ঊনসত্তর, একাত্তর ও চব্বিশে তাদের শক্তি দেখিয়েছে। এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন। কেননা পোস্টাল ভোটিং হচ্ছে।

এবার গণভোটও হবে। ইসির এই সাহসী পদক্ষেপের সঙ্গে তরুণদের অংশগ্রহণ থাকলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করা ইসির জন্য সহজ হবে।

জে.এস/

সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250