শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিচারকদের সুদমুক্ত ঋণ ও গাড়ি নগদায়ন নীতিমালা করতে প্রধান বিচারপতির নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সারাদেশের বিচারকদের জন্য সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অর্থ মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (২রা ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির নির্দেশনা সংক্রান্ত চিঠি ১লা ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ২১শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং সারাদেশের বিচারকদের প্রতি অভিভাষণ প্রদান করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

আরও পড়ুন: আমাদের কাজ চোর ধরা নয়, চুরির বর্ণনা দেওয়া : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

‘অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, অধস্তন আদালতে কর্মরত বিচারকদের প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের তুলনায় যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা সম্বলিত পর্যাপ্ত গাড়ি বরাদ্দ প্রদান করা হয় না, তা এক ধরনের বৈষম্য।'

সুপ্রিম কোর্টের পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার নিম্নে কোনও বিচারকের জন্য পৃথক গাড়ি নেই। এমনকি ওই পদের সকল বিচারকদের জন্য গাড়ি বরাদ্দ নেই। উপজেলা পর্যায়ে অবস্থিত চৌকি আদালতের বিচারকদের অবস্থা আরও শোচনীয়। তাদের সরকারি বাহন, বাসস্থান, নিরাপত্তা-কোনোটিই নেই। তাই বিচারকদের জন্য সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি নির্দেশনা প্রদান করেছেন।

এসি/ আই.কে.জে/ 

প্রধান বিচারপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250