মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

বার্ন ইউনিটে প্রতিধ্বনিত হচ্ছে যে শব্দগুলো...

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বদলে গেছে বহু পরিবারের জীবনচিত্র। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ শিক্ষার্থী, এবং শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের অধিকাংশই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের পরিবেশ এখন যেন এক বেদনার জনপদ।

আজ সোমবার (২১েশ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক অ্যাম্বুলেন্স এসে থামছে বার্ন ইউনিটের সামনের সড়কে। স্ট্রেচারে করে নামানো হচ্ছে দগ্ধ শিশু-কিশোরদের। হাসপাতালের চত্বর থেকে কেবল একটি শব্দই প্রতিধ্বনিত হচ্ছে— ‘রক্ত চাই, রক্ত!’। কেউ তার স্বজনের জন্য ‘ও নেগেটিভ’ রক্তের খোঁজ করছেন, কেউবা ‘বি পজিটিভ’ রক্তের জন্য আকুতি জানাচ্ছেন। একজন থরথর কাঁপা কণ্ঠে বলেছেন, ‘রক্ত না পেলে ছেলেটা বাঁচবে না!’।

হাসপাতাল চত্বরে এক হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। অ্যাম্বুলেন্স থামলেই অভিভাবকরা তাদের সন্তানকে খুঁজে পাওয়ার আকুতি নিয়ে ছুটে যাচ্ছেন। কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় সন্তানকে দেখে জ্ঞান হারাচ্ছেন। একজন বাবার চিৎকার এখনো কানে বাজছে— ‘আমার ছেলেটা কোথায়? অ্যাম্বুলেন্সে আমার ছেলেটা আছে?’।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, ‘এ পর্যন্ত ৬০ জনের মতো আহত ভর্তি হয়েছে। তাদের প্রায় সবাই স্কুলের শিক্ষার্থী। সবার অবস্থা বেশ আশঙ্কাজনক।’

জে.এস/

বার্ন ইউনিট বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250