শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

পুলিশকে কাজে ফিরতে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যরা আগামী বৃহস্পতিবারের (১৫ই আগস্ট) মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

প্রথম কর্মদিবসে রোববার (১১ই আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন । এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ফোর্স এখনো জয়েন করেনি। তাদের জন্য শেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেবো আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন।

তিনি বলেন, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করবো। বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী, ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।

আরও পড়ুন: বাজারের অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেবে ভোক্তা অধিকার

এর আগে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ ব্যাপারে তিনি বলেন, পুলিশের ম্যোরাল অনেক ডাউন। চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে। পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কী হতে পারে। 

তিনি আরও বলেন, আপনারা এখন দেখছেন, (পুলিশ ছাড়া) আপনারা নিজেরাই সাফার করছেন। রাতে আমার কাছে টেলিফোন আসে অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আমি বলি যে, আল্লাহ আল্লাহ করো, আর কিছু করার নেই। কী করার আছে সেখানে যদি পুলিশ না থাকে।

এসি/কেবি

পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250