বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বাংলাদেশ থেকে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি করতে চায় জাপান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্র্যান তেল আমদানি করতে চায় জাপানের শীর্ষ রাইস ব্র্যান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড।

আজ সোমবার (৬ই অক্টোবর) বিকেলে এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে রাইস ব্র্যান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এই আগ্রহের কথা জানান জাপানের সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর। অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ভোজ্যতেলের বাজার সম্ভাবনা, চাহিদা, সরবরাহব্যবস্থা এবং বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময়, রাইস ব্র্যান তেলসংশ্লিষ্ট শিল্পের স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সানওয়া ইউশি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি জানান, জাপানে ভোজ্যতেলের মোট চাহিদার ৩০-৪০ ভাগের জোগান দেয় রাইস ব্র্যান তেল উৎপাদনকারীরা। তবে চাহিদার তুলনায় জাপানের ভোজ্যতেল উৎপাদন সক্ষমতা কম বলেও উল্লেখ করেন তিনি।

ইয়োজাইমন ইয়ামাগুচি বলেন, ‘যেহেতু জাপানে প্রচুর চাহিদা রয়েছে, আমরা এখান (বাংলাদেশ) থেকে অপরিশোধিত তেল নিতে চাই।’

অপরিশোধিত ভোজ্যতেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250