বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

দলের এক সদস্য গ্রেপ্তার, এফআইআরে নাম রয়েছে থালাপতি বিজয়েরও

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার ৪৮ ঘণ্টা পর পুলিশ টিভিকের (তামিলাগা ভেটরি কাজাগম) কারুর পশ্চিম জেলার সম্পাদক মাথিয়াঝাগানকে গ্রেপ্তার করেছে।

এই মর্মান্তিক ঘটনার জন্য প্রয়োজনীয় সুরক্ষার অভাব ও ত্রুটিকে দায়ী করে তাকে গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ টিভিকের কয়েকজন নেতার বিরুদ্ধে হত্যার চেষ্টা, অনিচ্ছাকৃত খুন এবং জননিরাপত্তা বিপন্ন করার ধারায় একটি মামলা দায়ের করে। টিভিকের সাধারণ সম্পাদক বাসি আনন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

পুলিশ কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআরে বিজয়ের নামও রয়েছে। অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের জন্য বিজয় ইচ্ছাকৃতভাবে সমাবেশে দেরি করে আসেন। এর ফলে বিশাল জনসমাগমের মধ্যে অস্থিরতা ও অনিয়ন্ত্রিত ভিড়ের সৃষ্টি হয়।

এফআইআরে আরও বলা হয়েছে, বিজয় কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত লঙ্ঘন করে অনুমতি ছাড়াই একটি রোড-শো করেন। পুলিশ টিভিকের অন্যান্য সিনিয়র নেতাদের বিরুদ্ধেও বারবার সতর্কবাণী উপেক্ষা করার অভিযোগ এনেছে।

জে.এস/

থালাপতি বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250