রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এক্স ডটকম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম এক্স (সাবেক টুইটার)। শুধু এলিট শ্রেণির মানুষেরাই নন, সাধারণ মানুষেরাও এখন ব্যবহার করছেন এই মাধ্যম। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই রয়েছে এর ব্যবহারকারী। দিন দিন বাড়ছে এক্সের ব্যবহারকারীর সংখ্যাও।

এদিকে নানা টানাপোড়েনের পর ২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফরম টুইটার কিনে নেন মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। টুইটার কিনে নেওয়ার পর নাম পরিবর্তন করে ‘এক্স’ দেওয়া হয়। দীর্ঘদিনের পরিচিত নীল পাখি বদলে যায় এই প্ল্যাটফর্ম থেকে। পাশাপাশি ব্র্যান্ডের নীল সাদা রঙের পরিবর্তে হয়ে যায় সাদা-কালো। সেই সময় থেকেই  টুইটার ডটকম টাইপ করলে তা সরাসরি এক্স ডটকমে নিয়ে যেত ইউজারদের। 

আরো পড়ুন : আবারও দেখা যেতে পারে নর্দান লাইটস বা অরোরা

মাস্ক জানিয়েছিলেন, এবার থেকে আর ‘টুইট’ নয়, বলতে হবে এক্স হ্যান্ডেলে ‘পোস্ট’ করা হয়েছে। আর এবার এই সাইটের সমস্ত ডোমেনের নামও পরিবর্তন করা হয়েছে। যার ফলে আনুষ্ঠানিকভাবে টুইটার ডট কম এখন এক্স ডট কমে পরিণত হলো।

ইলন মাস্ক এ নিয়ে এক্সে শুক্রবার (১৭ই মে) লিখেছেন, সব কোর সিস্টেম এখন এক্স ডটকমে পাওয়া যাবে। বার্তার সঙ্গে একটি ছবিও যোগ করেছেন। যাতে বড় করে লেখা রয়েছে এক্স ডটকম। পরিবর্তিত হওয়ার পর প্রথমবার এক্স ডটকম ওয়েবসাইটে প্রবেশের পর নিচে একটি লেখা প্রদর্শিত হচ্ছে। সেখানে লেখা রয়েছে, ‘ইউআরএল পরিবর্তন করা হয়েছে। এটি আমরা আপনাদের জানাচ্ছি। তবে আপনাদের গোপনীয়তা ও তথ্য সুরক্ষার সেটিংস আগের মতোই অপরিবর্তিত থাকবে।’

এস/ আই.কে.জে


টুইটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250