বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

করতেন জাসদ, এখন হইছেন একদম আমিরে জামায়াত, শফিকুরকে ফজলুর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের উদ্দেশে বিএনপির নেতা ফজলুর রহমান বলেছেন, ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না। জামায়াতের আমিরকে দেখতে আমার দাদার মতো, কিন্ত আমার চেয়ে ১০ বছরের ছোট, আমি তো বলি, বসেন আমার সঙ্গে। করতেন তো জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সমাজ বিপ্লব করবেন, ধর্ম বিশ্বাস করতেন না। এরপর এখন হইছেন একদম আমিরে জামায়াত। ধর্মের একদম খাদেমদার হইছেন আসমান থেকে, বসেন আমার সঙ্গে। 

দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুফিবাদী বিশ্বাসী মানুষ যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আমি তাদের সঙ্গে। জামায়াত তো ওহাবি, এরা নবীরে বলে আমাদের বড় ভাই লাগে। জামায়াত হলো ইসলাম ধর্মের বিরোধী। 

ফজলুর রহমান বলেন, আপনি যে ধর্মটা জামায়াতের নামে প্রচার করেন সেটা কী ধরনের ধর্ম, দেখি আপনি বসেন আমার সঙ্গে। আল্লাহ আমাকে পীর আউলিয়া, কুতুব, দরবেশের দোয়া দিছে। হযরত শাহজালাল, শাহপরাণের দোয়া আমি পাইছি। 

বিএনপির এই নেতা বলেন, মারফাত না থাকলে, তরিকত না থাকলে ইসলাম ধর্ম হয় কী করে। আপনি তো মারফত, তরিকত মানেন না। জামায়াত তো মানে না। শরীয়ত নিশ্চিত কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্ত আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী বোরাকে গেছিল। আপনাকে বিশ্বাস করতে হবে নবী হল খাতিমুন্নবী, দুনিয়ার সর্বশেষ নবী, পৃথিবীতে নূরের নবী। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন, যদি বলেন নবী আমাদের মতই মানুষ তাহলে হবে না। নবীর ওপর কোরআন নাজিল হইছে। জামায়াতের ইসলাম হইলো সূরা নুরুল ইসলাম আর আমার ইসলাম হইলো হযরত মুহাম্মদ (সা.)।

জে.এস/

ফজলুর রহমান শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250